জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তুরস্ক সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই উচ্চপর্যায়ের বৈঠকটি সম্পন্ন হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছিলেন।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আনতালিয়া বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে তিনি আনতালিয়া পৌঁছান। বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আজ বুধবার (১১ নভেম্বর) বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।