দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য কিছুটা হতাশাজনক খবর নিয়ে এলেন পরিচালক জিথু মাধবন। ফাহাদ ফাসিল অভিনীত জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘আবেশাম’ এবং সূর্য অভিনীত ‘সিন’ সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণের বিষয়ে যে গুঞ্জন চলছিল, তা আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছেন তিনি।

সম্প্রতি সূর্য অভিনীত ‘সিন’ সিনেমার এক সংবাদ সম্মেলনে সিক্যুয়েল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন জিথু মাধবন। তিনি স্পষ্ট করে বলেন যে, ‘আবেশাম ২’ এবং ‘সিন ২’ নিয়ে গণমাধ্যমে যেসব খবর বা আলোচনা শোনা যাচ্ছে, তা কেবল দর্শকদের নিজস্ব অনুমান মাত্র। বাস্তবে এই সিনেমাগুলোর দ্বিতীয় কিস্তি তৈরির কোনো পরিকল্পনা বা ঘোষণা এখন পর্যন্ত নেই।

পরিচালক আরও জানান, তিনি কেবল ‘রোমাঞ্চাম ২’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে জিথু মাধবনের ভাষ্য, তিনি শুধুমাত্র ‘রোমাঞ্চাম ২’-এর ঘোষণা দিয়েছেন, অন্য কোনো সিনেমার সিক্যুয়েল নিয়ে কোনো ঘোষণা দেননি। তাই ‘আবেশাম ২’ কিংবা ‘সিন ২’ নিয়ে ছড়ানো তথ্যগুলো ভিত্তিহীন ও অনুমানের ওপর নির্ভরশীল।