অনলাইন ডেস্ক নিউজ:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে গতিশীল করতে ৭ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরের ২৪ মার্চ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
গঠিত কমিটিতে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করা হয়েছে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা।
কমিটিতে স্থানীয় ক্রীড়াবিদ শহিদুল ইসলামকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিচিত ক্রীড়াবিদ মেহেরঘোনা আজমগীর।
নতুন এই কমিটির মাধ্যমে ঈদগাঁও উপজেলার ক্রীড়া অঙ্গনে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।