বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালিয়েছে ইরান। আজ শুক্রবার ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) এক বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে। সেপ্টেম্বরের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক সম্পদের ওপর সর্বশেষ হামলার পর এটিই ইরানের পক্ষ থেকে চালানো নতুন কোনো হামলা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, আইআরজিসি এই অভিযানকে একটি প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে। তারা দাবি করেছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্য দিয়ে যে সংঘাতের সূচনা হয়েছিল, তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর আগে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। যদিও সাম্প্রতিক এই হামলার বিষয়ে বাহরাইন কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।