যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। প্রায় চার ঘণ্টা উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকার পর বিমানবন্দরগুলোতে উড়াল কার্যক্রম শুরু হয়। অভ্যন্তরীণ সরঞ্জামের ত্রুটির কারণে এই সাময়িক বিঘ্ন ঘটেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। স্থানীয় সময় শুক্রবার (১২ নভেম্বর) আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, মূলত পুরোনো প্রযুক্তিগত সরঞ্জামের ত্রুটির কারণেই বিমান পরিষেবা কিছু সময়ের জন্য স্থগিত করতে হয়েছিল।
ফ্লাইট চলাচলে এ বিঘ্ন ঘটার পেছনে সাইবার হামলা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটি রয়েছে কি না—এমন শঙ্কা আগেই উড়িয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি স্পষ্ট জানান, এ ঘটনার পেছনে কোনো সাইবার হামলার সম্পৃক্ততা নেই এবং এতে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটেরও কোনো ভূমিকা বা সম্পর্ক নেই।