বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা প্রকাশ করেছে জর্ডানের গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। মূল্যায়নের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচজন রাষ্ট্র ও সামরিক প্রধানকে যৌথভাবে শীর্ষস্থানে রাখা হয়েছে।
এই যৌথ শীর্ষস্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাঁচজন নেতা যৌথভাবে প্রথম স্থান দখল করায় এ বছরের তালিকায় পৃথকভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থান রাখা হয়নি; সরাসরি চতুর্থ অবস্থান থেকে পরবর্তী ক্রম নির্ধারণ করা হয়েছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-খানি।
আন্তর্জাতিক এই তালিকায় শীর্ষ দশের বাকি স্থানগুলোতে রয়েছেন বিশ্বের খ্যাতনামা ধর্মীয় ব্যক্তিত্ব ও গবেষকেরা। তালিকায় সপ্তম স্থানে রয়েছেন পাকিস্তানের ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি, অষ্টম স্থানে ইয়েমেনের ধর্মীয় নেতা ওমর বিন হাফিজ, নবম স্থানে মিসরের আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়্যেব এবং দশম স্থানে মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ আবদুল্লাহ বিন বাইয়্যাহ।
প্রকাশিত তালিকার ১১ থেকে ২৫তম স্থানের মধ্যে ক্রম অনুযায়ী উঠে এসেছে একাধিক বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিত্বের নাম। তারা হলেন যথাক্রমে আলী আল-সিস্তানি, মোহাম্মদ বিন জায়েদ, আনোয়ার ইব্রাহিম, ষষ্ঠ মোহাম্মদ, সালমান আল-ওদা, প্রাবোও সুবিয়ান্তো, আবদুল-মালিক আল-হুতি, মাহমুদ মাদানি, সোকোটোর সুলতান মুহাম্মাদু সাআদু আবুবকর তৃতীয়, ইব্রাহিম কালিন, স্থানীয় ও বৈশ্বিক ব্যক্তিত্ব নম্বর অনুযায়ী ধর্মীয় নেতা ধর্মীয় সংস্কারক ও স্কলার ইয়াহিয়া চোলিল স্তাকুফ, আবদেল ফাত্তাহ আল-সিসি, আলী গোমা, হাবিব আলী আল-জিফরি এবং হামজা ইউসুফ।
সংস্থাটির মতে, বিশ্বজুড়ে প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে প্রতি বছর এই তালিকা তৈরি করা হয়। নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিত্বদের সামগ্রিক অবদান, বিভিন্ন সামাজিক সূচক, সাধারণ মানুষের জনমত এবং বিশেষজ্ঞদের মূল্যায়ন গুরুত্ব পেয়েছে। তবে গবেষণা কেন্দ্রটি স্পষ্ট জানিয়েছে, তালিকায় স্থান পাওয়া কারও মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন এতে প্রকাশ পায় না।
শীর্ষ দশে আরও রয়েছেন পাকিস্তানের ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি (৭), ইয়েমেনের ধর্মীয় নেতা ওমর বিন হাফিজ (৮), আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়্যেব (৯) এবং মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ আবদুল্লাহ বিন বাইয়্যাহ (১০)।