ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি বিমান আল জাওফ প্রদেশের আকাশসীমায় বৈরী অভিযান পরিচালনার সময় ভূপাতিত করা হয়েছে।

অনলাইন সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরও উল্লেখ করেছেন যে, ইয়েমেনে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি হুতিদের দ্বারা ভূপাতিত করা পঞ্চম সৌদি বিমান।