নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে কিউইদের দীর্ঘ আধিপত্যে ইতি টানল ভারত। সাত বছর এবং ১১টি সিরিজের পর ঘরের মাঠে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের এই সিরিজে ভারত জয় পেয়েছে ৩-২ ব্যবধানে। মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে ২২ রানের জয় দিয়ে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা।
ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করে ভারত ২০৯ রানে অলআউট হয়। দলের হয়ে অক্ষর প্যাটেল ও ঈষান কিষান প্রত্যেকে সর্বোচ্চ ৪৬ রান করে সংগ্রহ করেন। এছাড়া ধীর ২২ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে স্যান্টনার ৩টি এবং ডাফি ৩টি উইকেট লাভ করেন। শেষ দিকে অর্শদীপ সিং ৪ বলে ১৪ রান এবং মোহাম্মদ সিরাজ ২০ বলে অপরাজিত ১৪ রান করে দলের রান দুই শ পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে। তাদের হয়ে ডিন ফক্সক্রফট সর্বোচ্চ ৩১ রান এবং কেলি ২৪ রান করেন। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে নিউজিল্যান্ড ৪৮.১ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায়। ভারতের অর্শদীপ সিং ৩টি, মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল দুটি করে উইকেট শিকার করেন।
সিরিজের প্রথম দুই ম্যাচে ভারত জয় পেলেও তৃতীয়টি বৃষ্টিতে ভেসে যায় এবং চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হয়। শেষ ম্যাচে ভারতের জয়টি ছিল কোচ গৌতম গম্ভীরের অধীনে দেশের বাইরে প্রথম সিরিজ জয়। ব্যক্তিগতভাবে বিরাট কোহলি এই ম্যাচে ৫ রানে আউট হন, যা তার ক্যারিয়ারে দ্বিপক্ষীয় সিরিজের তিনটি ম্যাচে এক অঙ্কের ঘরে আউট হওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১২-১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও তিনবার এক অঙ্কের রানে আউট হয়েছিলেন তিনি।
একটা টেস্ট, আরেকটা ওয়ানডে—ফরম্যাট ভিন্ন, তুলনাও তাই পুরোপুরি মেলে না।তবে একটা জায়গায় মিল বড়ই—দুটোই অপরাজেয় যাত্রা থামিয়ে দেওয়ার।২০২৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে স্বাগতিকদের ১২ বছর ও ১৮টি সিরিজ অপরাজেয় থাকার ধারায় ছেদ টেনেছিল নিউজিল্যান্ড।
এটি আবার ঘরের বাইরে কোচ গৌতম গম্ভীরের প্রথম সিরিজ জয়।.ভারত: ৪২.১ ওভারে ২০৯ (অক্ষর ৪৬, কিষাণ ৪৬, ধীর ২২; স্যান্টনার ৩/৪৭, ডাফি ৩/৬০)।