রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর ২০২৬) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে, শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে এসপি জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা।

জানা গেছে, গ্রেফতারের আগে এসপি জাহাংগীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়। মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আরও পড়ুনআরও পড়ুন১-১২তম নিবন্ধনধারীদের আল্টিমেটাম