রাজধানীর নীরব এলাকাগুলোতে শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে ব্যাপক প্রচার চালানোর জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রুলসহ এই আদেশ দেন।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, নীরব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় করতে হবে। এছাড়া বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ ও নিয়মিত অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আগামী তিন মাস পরপর এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত ২৭ অক্টোবর এই রিটটি দায়ের করে। সংগঠনটির তথ্য অনুযায়ী, প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের শহর ঢাকা পরিবেশগত বিভিন্ন সূচকে পিছিয়ে রয়েছে এবং শব্দদূষণে প্রায়ই বিশ্বে শীর্ষ অবস্থানে থাকছে। বেলার মতে, গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির তীব্র ও অপ্রয়োজনীয় হর্ন, হাইড্রোলিক হর্নের ব্যবহার, নির্মাণকাজ, জেনারেটর, উচ্চ শব্দের মাইক, লাউড স্পিকার এবং আতশবাজি শব্দদূষণের প্রধান উৎস।
২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারদিকের ১০০ মিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেলা জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন কিলোমিটার এলাকা, সচিবালয়, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকা নীরব হিসেবে ঘোষিত হলেও কার্যকর তদারকির অভাবে সেখানে শব্দের মানমাত্রা প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে।
আদালত ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুযায়ী আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। এছাড়া ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারার আদলে জনসাধারণের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ব্যবস্থা, যেমন হটলাইন চালু ও রেজিস্টার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। টেলিভিশন, রেডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণার বিষয়টিও আদেশে অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআরটিএ চেয়ারম্যান, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনার এবং দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ বিবাদীদের এই আদেশ বাস্তবায়ন করতে হবে। শুনানিতে বেলার পক্ষে আইনজীবী মো. আশরাফ আলী ও এস হাসানুল বান্না অংশ নেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
এ অবস্থায় জনস্বার্থে ওই রিটটি করে বেলা।বেলার করা রিটটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকায় ১১০ নম্বর ক্রমিকে ওঠে।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।.বাপার সেমিনার: আইন আছে, প্রয়োগ নেই—বাড়ছে বায়ু, শব্দ ও প্লাস্টিক দূষণ.প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী [১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন; ২০২৩ সালের পরিবেশ সংরক্ষণ বিধিমালা; ২০০৯ সালের স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন; ২০১৮ সালের সড়ক পরিবহন আইন; ২০০৮ সালের ইমারত নির্মাণ বিধিমালা; ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড] শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নিশ্চয়তা দেওয়া নাগরিকের জীবনের অধিকারের পরিপন্থী, বেআইনি এবং জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকাতে এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান/উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও সময়াবদ্ধ একটি কর্মপরিকল্পনা তৈরি এবং তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।.শব্দদূষণ যেভাবে আমাদের শ্রবণশক্তি কমাচ্ছে.হাইকোর্ট ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুযায়ী আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন।