ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে নাটকীয় জয়ের মাধ্যমে সাফের শিরোপা ঘরে তুলেছে ভারত। ম্যাচের শেষ মুহূর্তে সানদীপ মান্ডির গোলে পাকিস্তানকে ২-১ ব্যবধানে পরাজিত করে রেকর্ড দশমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারতীয় দল।
ম্যাচের শুরু থেকেই পাকিস্তান আক্রমণাত্মক ফুটবল খেলে আধিপত্য বজায় রেখেছিল। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে জুনায়েদ শাহর পাস থেকে আলমগীর গাজী দারুণ এক বাঁকানো শটে গোল করে পাকিস্তানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত ৬০ মিনিটে সমতায় ফেরে। ডান প্রান্ত থেকে আসা ক্রসে বক্সের ভেতর জটলার মধ্যে থেকে সুহাইল ভাট নিখুঁত শটে গোল করেন। গোল করার পর তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনে মেতে ওঠেন।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ৮৭ মিনিটে জয়সূচক গোলটি পায় ভারত। বদলি খেলোয়াড় আবদুল রাবিহর কর্নার কিক থেকে ডিফেন্ডার সন্দীপ মান্ডি দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দেন। বল মাটি ছুঁয়ে পোস্টের ওপরের ডান কোণা দিয়ে জালে প্রবেশ করলে ভারতীয় শিবিরে উল্লাস ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
এই সুযোগ কাজে লাগাতে মোটেও দেরি করেনি ভারত। ৬০ মিনিটে ডান প্রান্তের ক্রসে বক্সে জটলার ভেতর থেকে নিখুঁত শটে দলকে ১-১সমতায় ফেরান ফরোয়ার্ড সুহাইল ভাট। গোল করার পর ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপনে মাতেন তিনি।