ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় শ্রমিকদের আন্দোলনের সময় এই সংঘর্ষের সূত্রপাত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর এবং পল্লবী এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এই সংঘর্ষের কারণে ওই এলাকাগুলোতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন।