অনলাইন ডেস্ক | CrimeWatch24BD.com

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক মোকদ্দমা নং-৩৩/২২ খ্রিষ্টাব্দের অধীনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামী মোহাম্মদ মোরশেদকে বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ঈদগাঁও উপজেলার মধ্যম নাপিতখালী এলাকার ঘোনার পাড়ার বাসিন্দা। তার পিতা মোঃ শাহজালাল (প্রকাশ শাহ আলম)।
ঈদগাঁও থানার এএসআই অন্তু বড়ুয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে এলাকাবাসীর দাবি রয়েছে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।