দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক নাশকতার ঘটনায় জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত রাজধানী থেকে শুরু করে দেশের অন্তত ২১টি জেলায় একের পর এক নাশকতার ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে ককটেল বিস্ফোরণ, বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়িতে হামলার মতো ঘটনা ঘটে।

বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের পাশাপাশি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টাও করা হয়েছে। এসব ধারাবাহিক নাশকতার ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।