চুয়াডাঙ্গার জীবননগরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ নেতা ইসাবুল হক মিল্টনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত ইসাবুল হক মিল্টন জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক মোল্লার ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।