শীতের আমেজকে সামনে রেখে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি এবং রুম হিটার বাজারে ছেড়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল নতুন এই হোম অ্যাপ্লায়েন্সগুলো উন্মোচন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

উন্মোচন অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ালটনের নতুন প্রিমিয়াম গিজারের মধ্যে রয়েছে ৪৫ লিটারের আইওটি বেজড ওয়াইফাই কানেক্টেড স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড কন্ট্রোল ফিচার সমৃদ্ধ 'অ্যাকুয়াওয়ার্ম' মডেল। এছাড়া ৪০ লিটারের 'ক্রিস্টাল ফ্লেক্স' মডেলে রয়েছে ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন এবং দুই স্তরের নিরাপত্তা সুবিধা, এবং ৩০ লিটারের 'সুপ্রিম' মডেলে ব্যবহার করা হয়েছে উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডি। এই গিজারগুলো হাতের স্পর্শ ছাড়াই অ্যালেক্সা ও গুগল হোমের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। গ্রাহক সুরক্ষায় গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ আস্তরণ প্রতিরোধি প্রযুক্তি এবং সিএফসি-মুক্ত পিইউ থার্মাল ইনসুলেশন ব্যবহার করা হয়েছে। এছাড়া ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তিতে অটোমেটিক কাট-অফ সুবিধাসহ এতে ৭ বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়া হচ্ছে।

ইলেকট্রিক কেটলির ক্ষেত্রে ওয়ালটন ট্রিপল লেয়্যার সিরিজ, ডাবল লেয়্যার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে এবং রেট্রো ক্লাসিকসহ বিভিন্ন নতুন মডেল এনেছে। এসব কেটলিতে TÜV SÜD কর্তৃক পরীক্ষিত FCM সনদপ্রাপ্ত ফুড গ্রেডেড ম্যাটরিয়ালস ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, ঘর গরম রাখার জন্য আনা নতুন কম্বো মডেলের রুম হিটারটিতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটির সুবিধাও রয়েছে, যা শীতে ঘর গরম এবং গরমে শীতল বাতাস নিশ্চিতে সহায়তা করবে।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, প্রতিটি পণ্য বিএসটিআইর মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি পরিবেশবান্ধব ম্যাটেরিয়ালস ব্যবহারে ওয়ালটন বিশেষ গুরুত্ব দিয়েছে।