অনলাইন ডেস্ক নিউজ:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটিকে ঘিরে নতুন করে বিরোধের সৃষ্টি হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি ফিলিমন বাস্কের বিরুদ্ধে একক সিদ্ধান্ত গ্রহণ, অগণতান্ত্রিক আচরণ এবং নিজেকে অবৈধভাবে সভাপতি ঘোষণা করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (বিকাল) উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী নেতা বার্নাবাস টুডু।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব জাফুরুল ইসলাম, সমন্বয়কারী সুফল হেমব্রম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ এবং প্রচার সম্পাদক আতাউর রহমান সাবুসহ অন্যান্য নেতারা।
বক্তারা অভিযোগ করেন, ফিলিমন বাস্কে সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে ব্যক্তিগত সিদ্ধান্তে নিজেকে সভাপতি ঘোষণা করেছেন, যা সংগঠনের নিয়ম-নীতি ও আদর্শের পরিপন্থী। তারা অবিলম্বে এ অবৈধ কমিটি বাতিলের দাবি জানান।
নেতৃবৃন্দ জানান, আগামী এক সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।