ভারতের রাজস্থানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ—এই তিন স্তরেই বিজেপিকে পেছনে ফেলে বিরোধী দল কংগ্রেস বড় জয় পেয়েছে।

রাজ্যের গ্রামীণ জনপদে বিজেপির প্রতি সাধারণ মানুষের অনাস্থার প্রতিফলন হিসেবেই এই নির্বাচনী ফলাফলকে দেখছে কংগ্রেস। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, রাজ্যের ৪১টি জেলা পরিষদের অধিকাংশ আসনেই কংগ্রেস তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। তবে এখনও চারটি জেলার ভোট গণনা স্থগিত রাখা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসন সংখ্যায় বিজেপি থেকে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস। গত নির্বাচনের তুলনায় এবার তিন স্তরের নির্বাচনেই বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।