পাবনার চাটমোহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীরসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন সন্ধ্যায় পুলিশ উপজেলার গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাসেল হোসেন এবং ছাত্রলীগকর্মী রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা চাটমোহরে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে রোববার পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।