কক্সবাজারের টেকনাফে সীমান্ত রক্ষাবাহিনী বিজিবির এক বিশেষ অভিযানে শতাধিক আইইডি বোমা, আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব সরঞ্জাম ও অস্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

অভিযানকালে বিজিবির সদস্যরা শতাধিক বোমা (আইডি), দুটি আগ্নেয়াস্ত্র, ২৫৪ রাউন্ড গুলি এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেন। সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে এসব মারাত্মক সরঞ্জাম ও বিস্ফোরক টেকনাফে আনা হয়েছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক, অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল। উদ্ধারকৃত অস্ত্র-বিস্ফোরক ও আটকদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম বিভাগের খবর, Chattogram Division News

prothomalo-bangla/2026-11-22/poiwozzk/42b1e6c7-ec3b-46cd-849b-af4b0cdeaa42.jfif