রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নড়াইল জেলা দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২১ নভেম্বর) মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পাপিয়া সুলতানাকে আদালতে পাঠানো হয়েছে।