ভারতের পশ্চিমবঙ্গের এক সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে আসার আহ্বানের পর যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নানা ধরনের গুঞ্জনের প্রেক্ষাপটে রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা থেকে সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান ও বিজিবি সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে।

ঘটনার সূত্রপাত রবিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে। সেখানে হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ ও সমাবেশ আয়োজন করেন। ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত সমাবেশে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার উপস্থিত ছিলেন। বক্তব্যে স্বপন মজুমদার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফেরার আহ্বান জানান। একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। তাদের এই মন্তব্যের পরই বেনাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের সম্ভাব্য সফর ও অবস্থান নিয়ে নানা আলোচনা চললেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এর অংশ হিসেবেই শেখ হাসিনার বেনাপোল দিয়ে দেশে ফেরার গুঞ্জন ছড়ানো হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তিনি নিশ্চিত করেন যে, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক যাতায়াত, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে সীমান্ত অপরাধ দমনে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা চেয়ে তিনি জানান, যেকোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধের খবর পেলে তা দ্রুত বিজিবিকে জানাতে হবে। পারস্পরিক যোগাযোগ ও তথ্য আদান-প্রদান বাড়লে সীমান্তের অপরাধ দমন অনেক সহজ হবে।

তিনি আরও বলেন, ১১সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।’’