রাজধানীর ব্যস্ততম মিরপুর-১ নম্বর গোলচত্বর ও এর আশপাশ এলাকায় প্রকাশ্যে সক্রিয় রয়েছে একাধিক সংঘবদ্ধ ছিনতাই ও পকেটমার চক্র। পদচারী-সেতু থেকে শুরু করে সড়কের বিভাজক—সবখানেই অপরাধীদের নজর। বিশেষ করে কেনাকাটা করতে আসা নারী ও কর্মজীবী পথচারীদের লক্ষ্যবস্তু বানিয়ে টাকা, মুঠোফোনসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে অপরাধীরা। দীর্ঘ দিন ধরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এসব অপকর্ম দেখে আসলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে পুলিশ বক্সে দায়িত্বরত সদস্যদের বিরুদ্ধে।

সম্প্রতি রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১ নম্বর গোলচত্বরে সরাসরি এমন অপরাধমূলক তৎপরতার চিত্র দেখা যায়। সেখানে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় একমুখী সড়কের মাঝের বিভাজকে পথচারীদের ভিড়ে আটকে পড়েন এক নারী। তখন এক যুবক সুযোগ বুঝে তার ব্যাগে হাত দেওয়ার চেষ্টা করেন। তবে যানবাহন থামার পর অন্য পথচারীদের সঙ্গে ওই নারী হাঁটতে শুরু করায় যুবকটি ব্যাগের ভেতরে হাত ঢোকাতে পারেননি। এরপর তিনি ইশারা দিয়ে সরে যান এবং মাত্র ১৫ মিনিট পর আরও তিন যুবককে নিয়ে একই স্থানে ফিরে আসেন। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে পথচারীদের ঘেরাও করে তারা ব্যাগ ও পকেটে হাত দিয়ে মূল্যবান জিনিসপত্র চুরি করতে থাকেন।

মিরপুরের দীর্ঘদিনের বাসিন্দা মহিউদ্দিন আহমেদ জানান, এলাকাটিতে চার থেকে আটজনের দলে ভাগ হয়ে একাধিক চক্র একই কায়দায় অপরাধ পরিচালনা করে। প্রথমে পদচারী-সেতুর ওপর অবস্থান নিয়ে এক অপরাধী পথচারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং নিচে থাকা সহযোগীদের সংকেত দেয়। সংকেত পাওয়ার পর নিচে থাকা সহযোগীরা নির্দিষ্ট পথচারীকে অনুসরণ করে। সড়ক পার হওয়ার সময় বিভাজকে ভিড়ের মধ্যে পথচারীরা আটকে পড়লে দ্রুত ব্যাগ খুলে জিনিসপত্র নিয়ে তারা চম্পট দেয়। ১০-১২ বছর ধরে এসব ঘটনা দেখে আসা মহিউদ্দিন জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা একাধিকবার এমন ঘটনার মুখোমুখি হয়েছেন। অনেক সময় কোনো অপরাধী হাতেনাতে ধরা পড়লে চক্রের অন্য সদস্যরা দ্রুত সেখানে হাজির হয়ে অভিযুক্তকে কয়েকটি নামমাত্র চড়থাপ্পড় দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়, ফলে সে সহজেই পার পেয়ে যায়।

স্থানীয় ছয় ব্যবসায়ী ও হকারদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেলে অফিস ছুটির সময় এসব অপরাধ সবচেয়ে বেশি ঘটে। সকালের দিকে কাঁচা বাজার থেকে ফেরা মানুষের ব্যাগ টেনে ছিনতাইকারীরা পালায়, আর বিকেলে ভিড় বাড়ায় পকেটমারের দাপট বাড়ে। দেড় বছর ধরে সেখানে পণ্য বিক্রি করা ইউসুফ নামের এক হকার জানান, প্রতিদিন কেউ না কেউ এখানে পকেটমারের শিকার হন। আগে এমন ঘটনা আরও বেশি ঘটলেও এখন সাধারণ মানুষ ভিডিও করে ছেড়ে দেওয়ার কারণে অপরাধ কিছুটা কমেছে। তবে পদচারী-সেতু এবং মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের ওঠার সিঁড়ির নিচের ফাঁকা অংশে ব্লেড ও কাঁচি দেখিয়ে ছিনতাই এবং মাদক সেবন চলে। ধরা পড়লে অনেক সময় মুখ থেকে ব্লেড বের করে নিজের শরীরে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় অপরাধীরা।

সম্প্রতি পুলিশ বক্সের সামনেই ব্যস্ত সড়ক পার হওয়া এক নারীর ব্যাগে এক যুবক হাত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সৈয়দ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি জানান, টানা এক ঘণ্টা অনুসরণ করে তিনি দেখেছেন ওই যুবক অন্তত ১০ থেকে ১৫ জনের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটিয়েছেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের ধারণ করা আরও তিনটি ভিডিও চিত্র পাওয়া গেছে, যেখানে নারী পথচারীদের পিছু নেওয়া এবং এক নারী ও এক পুরুষ ছিনতাইকারীর সঙ্গে পথচারীদের হাতাহাতির পর ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে দেখা যায়। গোলচত্বরের পাশের এক মুঠোফোনের সরঞ্জাম বিক্রেতা জানান, অপরাধীদের অনেকেই শাহ আলীর মাজার এলাকায় থাকে। স্থানীয়রা ধরে পুলিশে দিলেও পুলিশ বক্সে নিয়ে কিছুক্ষণ পর আবার ছেড়ে দেওয়া হয়। এসব চক্রে দুই থেকে চারজনের দলে নারীরাও থাকেন বলে তিনি জানান। অন্যদিকে সনি মোড় থেকে ২ নম্বর সেকশনে যাওয়ার সড়কে সিগন্যালে মোটরসাইকেল নিয়ে এসে টান মেরে ব্যাগ ছিনতাইয়ের কথা জানান স্থানীয় বাসিন্দারা।

মিরপুর-১ নম্বর এলাকায় প্রকাশ্যে চলা এসব অপরাধের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার জানান, তাদের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি। তবে বিষয়টি জানানোয় পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নজর রাখবে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দীর্ঘ এক ঘণ্টা এই ছেলেটাকে ফলো করে দেখলাম, মিনিমাম ১০-১৫ জনের সঙ্গে এমনটা করেছে।

সেখানে পিলারের কারণে তৈরি হওয়া ফাঁকা জায়গায় মাদকও সেবন করে তারা।.ঢাকার ছিনতাইপ্রবণ ৩ শতাধিক স্থান চিহ্নিত থাকলেও, বেশি ছিনতাই হয় ৫০ এলাকায়.ধরা পড়ার পরও আবার একই জায়গায়গোলচত্বরের পাশের এক মুঠোফোনের সরঞ্জাম বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চুরি ও পকেটমারির সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকে শাহ আলীর মাজার ও আ