যশোরে পূর্ব শত্রুতার জেরে ঘরে ঢুকে ছুরিকাঘাত, আহত ২

অনলাইন ডেক্স নিউজ:

যশোর সদর উপজেলার রেলগেট পশ্চিম পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই ব্যক্তিকে ঘরে ঢুকে ছুরিকাঘাত করার খবর পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে ভিকটিমের নিজ বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন— রেলগেট পশ্চিম পাড়া এলাকার বাবুর ছেলে রকি এবং আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রকি ও শফিকুল তাদের বাড়িতে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে ডাল মিল আদর্শ পাড়া এলাকার তারেকের ছেলে ইমন ও তানভীরসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন যুবক অতর্কিতভাবে তাদের ঘরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো চাকু দিয়ে রকি ও শফিকুলকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

আহতদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে জখম থাকলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।