বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা তুলে ধরেন।

জামায়াত আমির বলেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন চালানো হয়, সেখানেই মজলুমের পক্ষে তাদের অবস্থান অটুট থাকে। তিনি জোর দিয়ে বলেন, মজলুম ব্যক্তি কোন দেশের নাগরিক, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মাতৃভাষা কী—এগুলো তাদের কাছে বিবেচ্য বিষয় নয়। মূল বিষয়টি হলো, তিনি বা তারা মজলুম।

ডা. শফিকুর রহমান আরও বলেন, মজলুমের পক্ষে তাদের এই অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।