কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান। গত ২৫ নভেম্বর অতিরিক্ত দায়িত্ব পালনরত রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হারুনের প্রাধ্যক্ষ হিসেবে বর্তমান মেয়াদের শেষ সময় আগামী ৩০ নভেম্বর বিকেল পর্যন্ত। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মশিউর রহমান যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। মোঃ হারুন ২০২৪ সালের পহেলা ডিসেম্বর থেকে নজরুল হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।

নিয়োগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মশিউর রহমান জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের 'স্টুডেন্ট ফার্স্ট' বা 'শিক্ষার্থী প্রথম' নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন।