গোবিন্দগঞ্জে বেকার মুক্তি পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদন
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ (বিবিএমপি) উপজেলা শাখার উদ্যোগে বেকার সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানানো হয়েছে।
রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া এক লিখিত আবেদনে সংগঠনটির নেতৃবৃন্দ উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপি তাদের নির্বাচনী ইশতিহারে ১৮ মাসের মধ্যে ১ কোটি বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রত্যাশা থেকেই তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করেন।
আবেদনে বলা হয়, সরকার গঠনের প্রায় দুই মাস অতিবাহিত হলেও সাধারণ বেকার জনগোষ্ঠী এখনো প্রত্যাশিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
তাই বেকার মুক্ত বাংলাদেশ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করতে চান তারা।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
আবেদনে স্বাক্ষর করেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মিলন হাসান ও সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব (লাবিব)অন্যান্যরা উপস্থিত ছিলেন