অনলাইন ডেস্ক:
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৮ রান।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। সপ্তম ওভারে ওপেনার নিক কেলিকে ৭ রানে ফেরান শরিফুল ইসলাম। এরপর হেনরি নিকোলস ও উইল ইয়াং মিলে ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন।
ইয়াং ৩০ রান করে আউট হওয়ার পর দ্রুতই ফিরে যান অধিনায়ক টম লাথাম (৯)। তবে হেনরি নিকোলস দারুণ ব্যাটিং করে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এবং ৬৮ রানে আউট হন। তার ইনিংসটি ছিল ৮৩ বলে ৯টি চারে সাজানো।
মাঝে কিছুটা ধাক্কা খেলেও ড্যান ফক্সক্রফট ইনিংস সামলে নেন। তিনি ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেন। এছাড়া নাথান স্মিথ ২০ রান যোগ করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট নেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।
এখন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান।