অনলাইন ডেস্ক :

যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ের এক কর্মকর্তার বদলি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
তথ্য অনুযায়ী, বিআরটিএ যশোর সার্কেলের উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর মাহাফুজা সিদ্দিকার গত ২০২৫ সালের ১২ নভেম্বর মাগুরা সার্কেলে বদলির আদেশ জারি করা হয়। তবে অভিযোগ রয়েছে, প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও তিনি এখনও নতুন কর্মস্থলে যোগদান করেননি।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, পারিবারিক কারণে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং মৌখিকভাবে কিছুদিন যশোরে থাকার অনুমতি পেয়েছেন বলে দাবি করেন। তবে লিখিত কোনো অনুমোদনের কপি তার কাছে নেই বলেও জানান তিনি।
অন্যদিকে, সেবা নিতে আসা কিছু গ্রাহকের পক্ষ থেকে তার আচরণ নিয়ে অসন্তোষের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
বিষয়টি সম্পর্কে যশোর সার্কেলের সহকারী পরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।