অনলাইন ডেস্ক :

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ এপ্রিল ২০২৬ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।
তফসিল অনুযায়ী, ২০ এপ্রিল ভোটার তালিকা সংশোধনের জন্য আবেদন গ্রহণ করা হবে এবং ২১ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ২৯ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৩০ এপ্রিল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া, ২ মে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে এবং ৭ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ মে ২০২৬, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এম এ সামসুল আলম নিক্সন, নির্বাচন কমিশনের সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও ডি এম আব্দুল ইমাম অমর এই তফসিল ঘোষণা করেন। সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ জালাল উদ্দীন জুয়েল।
সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠবে।