অনলাইন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী এলাকায় এক গর্ভবতী নারীকে ঘিরে ধর্ষ/ণের অভিযোগ ওঠায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বর্তমানে অন্তঃসত্ত্বা। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠলেও বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ কেউ অভিযোগের সঠিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক দাবির অভিযোগও তারা উত্থাপন করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় প্রকৃত সত্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।