ডেস্ক রিপোর্ট:

পঞ্চগড়ের বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ আব্দুল বাসেত বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি পঞ্চগড় শহরের পুরাতন এলাকায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।
অ্যাডভোকেট আব্দুল বাসেত দীর্ঘ ৫২ বছর ধরে আইন পেশায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনে তিনি পঞ্চগড় আইনজীবী সমিতির তিনবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং জেলার আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এছাড়াও তিনি পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করেন। দীর্ঘদিন নোটারি পাবলিক হিসেবে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আইনগত সেবা নিশ্চিত করেছেন।
বর্তমানে ৮৪ বছর বয়সী এই প্রবীণ আইনজীবীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার সুস্থতা কামনায় পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সবার কাছে দোয়া চেয়েছেন।