মণিরামপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মণিরামপুর উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোঃ মুতাছিম বিল্লাহ।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা দেয়। এই ঈদের মহিমান্বিত আলোয় সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”

সাবেক এই ছাত্রনেতা আরও উল্লেখ করেন, ঈদের আনন্দকে সর্বজনীন ও সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি মণিরামপুরবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা জানান।