পঞ্চগড়ে বজ্রপাতে ১ জন নিহত, নিহত পরিবারের পাশে পঞ্চগড় উপজেলা নির্বাহী অফিসার

স্টাফ রিপোর্টার :

(গত ০৮ মে, ২০২৬) পঞ্চগড় জেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গল গাঁ তেলিপাড়া গ্রামের বাসিন্দা মোকসেদুল ইসলাম (২৭) বজ্রপাতে নিহত হন, সাথে আহত হন বড় ভাই উভয়ের পিতা আবু হোসেন।

বজ্রপাতে নিহতের খবর শুনে ছুটে যান পঞ্চগড় উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহমিদা সুলতানা।

নিহতের পরিবারের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল প্রদান করেন এবং আহত বড় ভাইকে ১০ হাজার টাকা প্রদান করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় গভীরভাবে দুঃখ প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের সকলকে এমন পরিস্থিতিতে ধৈর্য্য ধরার আহবান জানান।

তিনি বজ্রপাত সম্পর্কে সংশ্লিষ্ট এলাকাবাসীকে দিকনির্দেশনা দেন, বজ্রপাত সময়ে যেনো ঘর থেকে কেউ বের না হয়, তিনি সবাইকে আরও এসময় সাবধানতার সহিত চলাফেরার নির্দেশনা দেন।

উপস্থিত স্থানীয় প্রশাসন চেয়ারম্যান ও উপস্থিত সকলকে এ বিষয়ে একে অপরকে জানানোর ও বেশি বেশি পরামর্শ প্রদানের কথা বলেন।