সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুরে জংশন স্টেশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
প্রতিবেদন: সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুরে জংশন স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার রায়পুর স্টেশন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বিদ্যাকোষ আদর্শ পাঠাগার, মাহমুদপুর, সিরাজগঞ্জ।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, যুবসমাজ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, রায়পুর ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে জংশন স্টেশন স্থাপন করা হলে সিরাজগঞ্জ, বগুড়া ও আশপাশের জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল