আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ নয়, জবাবদিহিতা নিশ্চিত হোক

অনলাইন ডেক্স :

সম্প্রতি মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে কয়েকজন নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের দাবি দেশের প্রতিটি সচেতন নাগরিকের প্রানের দাবী। তবে একটি ঘটনার প্রেক্ষিতে পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে একটি আত্নঘাতি সিদ্ধান্ত হিসেবে মনে করছে সাধারন মানুষ। যদি কোনো চিকিৎসাগত গাফিলতি, অব্যবস্থাপনা বা প্রশাসনিক ব্যর্থতা ঘটে থাকে, তবে তার জন্য দায়ী ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু একটি প্রতিষ্ঠানের হাজারো রোগী, চিকিৎসক, নার্স ও কর্মচারীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া সমস্যার স্থায়ী সমাধান নয় বলে মনে করছে নগরীর সচেতন মহল।
আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে দেশের মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য তুলনামূলক স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে আসছে। অসংখ্য মানুষ এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। একটি বিচ্ছিন্ন বা নির্দিষ্ট ঘটনার কারণে পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দিলে সাধারণ জনগণই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
আইনের শাসনের মূলনীতি হলো—অপরাধের দায় ব্যক্তির, প্রতিষ্ঠানের নয়;। যদি না প্রমাণিত হয় যে প্রতিষ্ঠানটি পরিকল্পিতভাবে বা ধারাবাহিকভাবে গুরুতর অনিয়মের সাথে জড়িত। তাই চূড়ান্ত তদন্ত শেষ হওয়ার আগে বা বিকল্প স্বাস্থ্যসেবা নিশ্চিত না করে হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত জনস্বার্থের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন এখানকার চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

তাই সরকারের উচিত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। সেই সাথে হাসপাতালের সেবার মান উন্নয়নে কঠোর তদারকি নিশ্চিত করা। প্রয়োজনে প্রশাসনিক পুনর্গঠন, জরিমানা, লাইসেন্স স্থগিতকরণ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মনে করছে সাধারন জনতা।

উকুনের ভয়ে মাথা কেটে ফেলা যেমন একটি আত্নঘাতী সিদ্ধান্ত। ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ করে দেওয়া শেষ বিকল্প হওয়া উচিত নয় বলে ভাবছে সাধারন মানুষ।

মানুষ বিচার চায়, প্রতিশোধ নয়। তাই জনগন চায় দোষীরা শাস্তি পাক, কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকারও যেন ক্ষুণ্ণ না হয়। সাধারণ মানুষের বিশ্বাস, আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ না করে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সংস্কারের মাধ্যমে সমস্যার সমাধান করা অধিকতর যুক্তিসঙ্গত ও জনকল্যাণমূলক পথ।