আটোয়ারীতে ‘মোটরসাইকেল বাজার’-এর জমকালো উদ্বোধন: এক ছাদের নিচে নতুন-পুরাতন বাইক কেনাবেচার সুবিধা
(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে সম্পূর্ণ নতুন ও পুরাতন (সেকেন্ড হ্যান্ড) মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের আধুনিক শোরুম “মোটরসাইকেল বাজার”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এক জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফিতা কেটে এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক মোটরসাইকেল প্রেমী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যাতায়াত ও ব্যবসার প্রয়োজনে মোটরসাইকেল একটি অন্যতম প্রধান বাহন। আটোয়ারী ও এর আশেপাশের এলাকার মানুষের সুবিধার্থে এবং সাধ্যের মধ্যে পছন্দের বাইকটি খুঁজে পাওয়ার সুযোগ করে দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ভালো মানের নতুন কিংবা ব্যবহৃত বাইক কেনা বা বিক্রির জন্য স্থানীয়দের আর জেলা শহরে বা দূর-দূরান্তে ছুটতে হবে না।
ক্রেতারা তাদের বাজেট ও পছন্দ অনুযায়ী যেকোনো ব্র্যান্ডের নতুন অথবা ভালো কন্ডিশনের পুরাতন মোটরসাইকেল বেছে নেওয়ার সুযোগ পাবেন।
ব্যবহৃত (সেকেন্ড হ্যান্ড) মোটরসাইকেলের ক্ষেত্রে লিগ্যাল ডকুমেন্টস বা বৈধ কাগজপত্র কঠোরভাবে যাচাই-বাছাই করে কেনাবেচা করা হবে, যা ক্রেতাদের রাখবে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।
স্থানীয় বাইক মালিকরা কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের চক্র ছাড়াই সরাসরি এই মোটরসাইকেল বাজারে এসে ন্যায্য মূল্যে তাদের ব্যবহৃত বাইকটি বিক্রি বা এক্সচেঞ্জ করতে পারবেন।
আটোয়ারীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট পল্লী বিদ্যুৎ মোড়ে এই মোটরসাইকেল বাজারটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনের প্রথম দিনেই মোটরসাইকেল বাজারে বাইকপ্রেমী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই এসে বিভিন্ন ব্র্যান্ডের বাইকের কন্ডিশন ও দাম সম্পর্কে খোঁজখবর নেন।
ঠিকানা: মোটরসাইকেল বাজার পল্লী বিদ্যুৎ মোড়, আটোয়ারী, পঞ্চগড়।
সাশ্রয়ী মূল্যে এবং শতভাগ বিশ্বস্ততার সাথে পছন্দের বাহনটি খুঁজে নিতে “মোটরসাইকেল বাজার” দ্রুতই আটোয়ারীবাসীর ভরসার প্রতীক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন মোটরসাইকেল বাজার এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।