স্বপ্নদ্বীপ রিসোর্টে পারমাণবিক শক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে উচ্চ-পর্যায়ের গোলটেবিল বৈঠক
পাবনা সংবাদদাতা |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি এবং সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, এনএসপিসির সিসি ব্রিগেডিয়ার জেনারেল রুবায়েত মাহমুদ হাসিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মো: আব্দুল আলিম, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট জনাব শওকত আজিজ রাসেল, এনপিসিবিএল এর এমডি জনাব জাহিদুল হাসান, পাবনা জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম, পাবনার পুলিশ সুপার জনাব ছুফিউল্লাহসহ রুপপুর নিউক্লিয়ার প্লাওয়ারপ্ল্যান্ট এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ, সাংবাদিক ও মিডিয়াব্যক্তিত্ব অংশগ্রহন করেন।
এসময় আমন্ত্রিত অতিথিদের স্বপ্নদ্বীপ রিসোর্টে ফুলেল শুভেচছা প্রদান করা হয়।