‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’: ওয়ারী ট্রাফিক বিভাগের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

ঢাকা, ১৩ জুন: ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই শ্লোগানকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে আজ পাক্ষিক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ট্রাফিক ওয়ারী বিভাগের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই ক্যাম্পটি স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

দিনব্যাপী এই আয়োজনে আশপাশের এলাকার চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই মহতী উদ্যোগের সার্বিক সহযোগিতায় ছিল সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল লিঃ। পুলিশের এমন মানবিক কর্মকাণ্ড এলাকায় প্রশংসিত হয়েছে।