তিব্বত মোড়-হেমায়েতপুর সড়ক হাঁটুপানিতে তলিয়ে জনদুর্ভোগ

মোঃ রনি হাবিব | সাভার উপজেলা রিপোর্টার

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তিব্বত মোড় থেকে হেমায়েতপুরগামী প্রধান সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় পানি নামতে না পেরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

পানির মধ্যে দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে, ভোগান্তিতে পড়েছেন পথচারী ও শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।