বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ হুসনেয়ারা বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

​ রবিবার (২১ জুন, ২০২৬) রাত ১০টার দিকে বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত হুসনেয়ারা বেগম বালিয়াডাঙ্গী উপজেলা শহরের ফুলতালা গ্রামের মরহুম বাবলুর রহমানের স্ত্রী।
​ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির সময় হুসনেয়ারা বেগমকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে মোট ২ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়

​পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ীর শয়ন ঘর তল্লাশী ঘরের ভেতরে লুকিয়ে রাখা ব্যাগে রক্ষিত ২ কেজি ২শ’ গ্রাম ওজনের গাঁজা উদ্ধারের পর হুসনেয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, এই ঘটনায় ধৃত আসামি হোসনেয়ারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামি ও তার ছেলে হোসেন আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

এলাকায় মাদক নির্মূলে পুলিশের এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।