সাভারে ডিবির পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সাভার উপজেলা রিপোর্টার (ঢাকা) :
ঢাকার সাভারে পৃথক বিশেষ অভিযানে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও মাদক ব্যবসা, হত্যাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এবং মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।