লোহাগাড়ায় বাস উল্টে অন্তত ১০ জন আহত।
যশোর প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার দূর্ঘটনা প্রবণ এলাকা নামে চিহ্নিত লোহারদীঘির পাড় এলাকায় বগুড়াগামী সি আর ট্রাভেলস নামের একটি বাস দুপুর দু’টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।বাসের যাত্রীরা কক্সবাজার ভ্রমন শেষে বগুড়ায় ফিরছিলেন বলে জানা যায়।খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও স্থানীয় লোকজন আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্যে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করিয়ে দেন।সেখানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।উল্লেখ্য যে,কক্সবাজার রোড এখন মৃত্যুকুপে পরিণত হয়েছে।এই রোডে বেশ কয়েকটি দূর্ঘটনা প্রবণ স্পট আছে যেখানে বারবার দূর্ঘটনা ঘটেই থাকে।কিন্তু,সংশ্লিষ্টদের কোন ধরনের মাথা ব্যথা আছে বলে মনে হয় না।হয় এই সড়ক খুব দ্রুত ছয় লাইনের ব্যবস্থা করতে হবে;না হয় এভাবে দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটবে।