মৌলভীবাজারের রাজনগর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার পর আলমগীর নিজেই থানায় গিয়ে তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। নিখোঁজের এই নাটক সাজিয়ে তিনি বিষয়টি আড়াল করার চেষ্টা করেন।

ঘটনার প্রায় ১৬ দিন পর, সোমবার (৬ জুলাই) দুপুরে পুলিশ রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে আলমগীরের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান খুঁড়ে স্ত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।