খুলনায় একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগে মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দিনমজুর বাবা তার ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে এই মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন। সোমবার গ্রেপ্তারকৃত মুহতামিমকে আদালতে পাঠানো হয়েছে।