ইরানে নতুন করে মার্কিন হামলা এবং মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বুধবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলার শক্তিশালী হওয়ার কারণে স্বর্ণের বাজারে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার গ্রিনিচ মান সময় ০৩:০৫ পর্যন্ত স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৫ দশমিক ৫৯ ডলারে পৌঁছায়। তবে দিনের শুরুতে স্বর্ণের এই দাম ২ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। একই সময়ে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর থেকে বিশ্ববাজারে মূল্যস্ফীতি এবং উচ্চ সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এছাড়া মার্কিন ফেডারেল রিজার্ভের জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন, যা স্বর্ণের বাজারের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে।