চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’ মুক্তির পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে দক্ষিণী তারকা যশের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি। ছবিতে যশ ও কিয়ারার ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য ও সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে বিয়ের পর কিয়ারার এমন চরিত্রে অভিনয় নিয়ে নিন্দুকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

তবে সমালোচকদের এসব মন্তব্যের বিপরীতে কিয়ারা আদভানি নিজের শক্তি হিসেবে দেখছেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সমর্থনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, কাজের ক্ষেত্রে তিনি সিদ্ধার্থের পূর্ণ সমর্থন পান। সমালোচকরা যখন তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন, তখন সিদ্ধার্থ তাকে শান্ত থাকার পরামর্শ দেন।

সিদ্ধার্থের পরামর্শের কথা উল্লেখ করে কিয়ারা বলেন, তার স্বামী তাকে বুঝিয়েছেন যে নেতিবাচক মন্তব্য সবসময়ই থাকবে। সিদ্ধার্থ তাকে প্রশ্ন করেছিলেন, কেন তিনি অপরিচিতদের মন্তব্যকে এত গুরুত্ব দিয়ে ঘরে বসে কান্নাকাটি করছেন। সিদ্ধার্থের মতে, যারা সমালোচনা করছে তারা কিয়ারাকে চেনে না, আবার কিয়ারাও তাদের চেনেন না, তাই এসব কথায় কান না দেওয়াই শ্রেয়। অভিনেত্রী আরও যোগ করেন, সিদ্ধার্থ তাকে শিখিয়েছেন যে এই দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন। যারা তাদের সম্পর্কে ইতিবাচক কথা বলছে, তাদের দিকেই মনোযোগ দেওয়া উচিত, নেতিবাচক মন্তব্য নিয়ে অহেতুক ভাবনার প্রয়োজন নেই।

উল্লেখ্য, দক্ষিণি সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের ‘পণ্য’ হিসেবে ব্যবহারের অভিযোগ নতুন নয়। এর আগে জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ মুক্তির সময়ও একই ধরনের সমালোচনা উঠেছিল এবং জাহ্নবী নিজেও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ‘টক্সিক’ ছবির ক্ষেত্রেও এর আগে টিজার প্রকাশের সময় কিছু দৃশ্যকে ‘অতিরিক্ত অশালীন’ ও ‘যৌন আবেদননির্ভর’ বলে সমালোচনা করা হয়েছিল। ছবিতে যশ ও কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। সব বিতর্ক ছাপিয়ে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

টিজারের কিছু দৃশ্যকে অনেকেই ‘অতিরিক্ত অশালীন’ ও ‘যৌন আবেদননির্ভর’ বলে সমালোচনা করেছিলেন।সব আলোচনা-সমালোচনার মধ্যেই আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর।নিউজ ১৮ অবলম্বনে