বর্ণাঢ্য আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ের ২৮ বছর পূর্তি উদযাপন

মোঃ রনি হাবিব:
সাভার উপজেলা রিপোর্টার (ঢাকা)

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “গণ বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬” পালিত হয়েছে। প্রতিষ্ঠার ২৮ বছর পূর্তি উপলক্ষে শনিবার, ১১ জুলাই ২০২৬ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম জুয়েল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন।

বক্তারা গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নে অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিগত ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শেষ হয়।