ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি এবং ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন দু’টি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও অংশগ্রহণ করবেন।