সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারের পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। হারারাতে তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ধবলধোলাই এড়াতে সক্ষম হয়েছে মেহেদী হাসান মিরাজ নেতৃত্বাধীন দলটি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ শুরু থেকেই জিম্বাবুয়েকে চাপে রাখে। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভার পরিবর্তে সিকান্দার রাজা জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন। দলের একাদশে তানভীর ইসলাম ও সাইফউদ্দিনকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ।
জিম্বাবুয়ের ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন বাংলাদেশি বোলাররা। ষষ্ঠ ওভারে শরীফুল ইসলামের বলে বেন কারেন আউট হলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। এরপর তাসকিন আহমেদের বলে ব্রায়ান বেনেট এবং শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে ক্রেইগ আরভিন বিদায় নিলে দ্রুতই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ইনিংসের ২৭তম ওভারে তাসকিন আহমেদ ফের বোলিংয়ে ফিরে ইনোসেন্ট কাইয়াকে আউট করলে ভেঙে যায় ৫১ রানের জুটি। জিম্বাবুয়ের হয়ে ওয়েসলি মাধেভেরে ৭৪ বলে ৭৫ রানের ইনিংস খেলে দলের রানের চাকা সচল রাখেন। তবে সিকান্দার রাজা ১১ রান করে সাইফউদ্দিনের ক্যাচ হয়ে ফিরলে জিম্বাবুয়ে চাপে পড়ে। শেষদিকে ইভান্স ৪১ বলে ফিফটি তুলে নিয়ে দলকে ২০০ রানের লক্ষে পৌঁছে দেন। শরীফুল ইসলাম ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ জয়ের পথেই ছিল। ওপেনিং জুটিতে ভালো শুরুর পর তানজিদ হাসান ফিফটি তুলে নেন এবং সৌম্য সরকারও দারুণ ব্যাট করতে থাকেন। ১৯ ওভারের আগেই দল এক শ রান অতিক্রম করে। সৌম্য সরকার ৮২ বলে ৬৯ রান করে চিবাঙ্গার বলে বোল্ড হয়ে ফিরে গেলেও জয়ের পথে অবিচল ছিল বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত জয়ের জন্য ২১ ওভারে ৪৮ রান প্রয়োজন ছিল এবং হাতে ছিল ৯ উইকেট।